ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে মারধর করে বাড়ী ঘর লুট


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৩০-১২-২০২৪ বিকাল ৫:১৯

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের পাইকোট গ্রামে দুবাই প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় বাড়ী ঘর ভাংচুর মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুট করার অভিযোগ উঠেছে নুরুন্নবী,রনি,কবির,সজিবসহ ১০ জনের বিরুদ্ধে।

গত ঘটনাটি ঘটেছে ২৮ নভেম্বর ও ১৬ ডিসেম্বর। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়,ওই প্রবাসীর স্ত্রী ৩ সন্তান নিয়ে ওই বাড়ীতে বসবাস করে আসছে,পাশের বাড়ীর নুরুন্নবী ওই ওই নারীকে কুপ্রস্তাব দেয় এতে রাজী না হওয়ায় তাকে মারধর করে বাড়ী ছাড়িয়া যাওয়ার হুমকি দেয়। এসময় ওই নারীর কান চিড়ে ৬০ হাজার টাকা মূল্যের কানের দুল নিয়ে যায়।পরে ১৬ ডিসেম্বর রাতে ঘরের দরজা ভেঙে ঘরে ডুকে মারধর করে বিবস্ত্র করার চেষ্টা করে। আলমিরা ভেঙে নগদ ৫০ হাজার টাকা ১ ভরি ওজনের গলার হারসহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় ১৯ ডিসেম্বর কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন ভূক্তভোগী ওই নারী। 

অভিযুক্ত নূরুরন্নবীকে পাওয়া যায়নি তবে অপর অভিযুক্ত রোজিনা বলেন,সে আমার চাচাত ঝা হয় ৫-৬ বছর তার সাথে সম্পর্ক নাই,পাশের বাড়ীর লোকজনের সাথে মারামারি হয়েছে। 

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক শুভ বলেন, মামলা তদন্ত করে শীগ্রই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

T.A.S / T.A.S

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া