খুলনার হোগলাডাঙ্গার সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩
খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকার হোগলাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কাজল নামে ইজিবাইকের আরেক যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনে। এ ব্যাপারে নিহত ইজিবাইক চালকের স্ত্রী বাদী হয়ে কাভার্ডভ্যানচালক মিনহাজুল ইসলাম তুহিনের নামে সড়ক আইনে মামলা দায়ের করেছেন।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, শুক্রবার (৩ সেপ্টেম্বর) হোগলাডাঙ্গার পাওয়ার স্টেশনের সামনে ইজিবাইক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী আনোয়ার হোসেন বাবু মারা যান এবং তার স্ত্রী কাজল আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চালক মো. জিল্লুর রহমান ও পরে বাবুর স্ত্রী কাজল রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানচালক মিনহাজুল ইসলাম তুহিনকে আটক করে। মৃত ইজিবাইকচালকের স্ত্রী বাদী হয়ে চালক তুহিনের নামে সড়ক আইনে একটি মামলা দায়ের করেন, যার নং ২।
জামান / জামান
চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত
তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার
ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা
পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন
ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়
ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ
পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ