রাজনৈতিক সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হয়নাঃ দুলু
একটি রাজনৈতিক সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। দুলু বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবে স্বৈরাচারী সরকার পতনের ৫ মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি। বুধবার (১জানুয়ারী) দুপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা ছাত্রদলের বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই বলেন, আপনাদের দ্বায়িত্ব হচ্ছে একটি নিরপেক্ষ, অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করা। তাতে যতটা সংস্কার করার দ্রুত করেন। যদিও জাতির বড়ধরনের সংস্কার প্রয়োজন। সেটি জনগণের ম্যান্ডেড নিয়ে নির্বাচিত সরকার করবে। নির্বাচন যত দেরি হচ্ছে ষড়যন্ত্র ঘোরপাক করছে। পার্শ্ববর্তী দেশ থেকে হুংকার ছাড়া হচ্ছে।
ভারত প্রসঙ্গে বিএনপি নেতা দুলু বলেন, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের দাবিকরা ভারত বাংলাদেশের পতিত স্বৈরাচারী সরকারকে আশ্রয় দিয়ে গণতন্ত্রকে অপমান করেছে। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই বছর আগে দেশ সংস্কারে যে ৩১ দফা দিয়েছে তা বাস্তবতায়ন হলে
সংবিধান প্রসঙ্গে দুলু বলেন, এই সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তৈরি হয়েছে। সংবিধানে সৈরাচারী সরকারের সংশোধন করা বিশেষ কিছু অংশ সংস্কার প্রয়োজন এবং জরুরি। বিগত সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের গতি নষ্ট নষ্ট করে দিয়েছে সেটি সংশোধন হবে। কিন্তু সংবিধান বাতিল হতে পারে না।
এর আগে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা ছাত্রদল ৫ হাজার নেতাকর্মী নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হামার বাড়ির সামনে এসে শেষ। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় লালমনিরহাট জেলা ছাত্রদল সভাপতি লিমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনন্দের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি