ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

ফুলবাড়ীতে, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী photo উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ৩:৪৪

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাঁকজমকপূর্ণ ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ০১(জানুয়ারি) সকাল দশটায় ফুলবাড়ী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়।এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী ফুলবাড়ী উপজেলা শাখার ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজার সভাপতিত্বে,উপজেলা ছয়টি ইউনিয়নের ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে কাচারী মাঠের বটতলায় এসে জমায়েত হয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুগ্মসাধারণ সম্পাদক,আরাবুর রহমান পাশা,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক,আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মাহফুজার রহমান মাসুম প্রমূখ। এসময় বক্তারা ছাত্রদলের লেখাপড়ার প্রতি তাগিদ দিয়ে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে হলে ছাত্রদলকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এছাড়া মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা

পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম

নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা