ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে যখম অতঃপর থানায় মামলা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৫-২-২০২৫ বিকাল ৫:৫৮
যশোরের অভয়নগরের দীঘিরপাড় রাঙ্গার হাট এলাকায় কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ বিষয়কে কেন্দ্র করে পুলিশ দু'জনকে গত ববিবার আটক করেছে বলে জানা গেছে ।আটককৃতরা হলো উপজেলার দিঘিরপাড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে লোকমান মোল্লা ও একই গ্রামের জাফর শেখের ছেলে আঃ হালিম শেখ। আটক কৃতদের পুলিশ আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত আসামীদের জেল হাজতে প্রেরন করে। মামলার বিবরনে জানা যায় গত শনিবার তুচ্ছ ঘটনায় অভয়নগর উপজেলার দিঘিরপাড় গ্রামের  মোঃ শাওন শেখের নেতৃত্বে ১০/১২ জনের একদল যুবক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে  লিখন বিশ্বাসের উপর অতর্কিত হামলা চালায়।তাকে গাছিদা ও রামদা দিয়ে মারাত্মক জখাম করে।এ সময় ঠেকাতে গিয়ে সোবাহান ও ফাহিম বিশ্বাস আক্রমনের শিকার হয় এবং মারাত্মক জখম হয় বলে জানা যায়। আহতদের কে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার আরো অবনতি হলে সেখান থেকে লিখন বিশ্বাস ও সোবাহান বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় লিখনের বাবা ফারুক বিশ্বাস বাদী হয়ে গত ৩-২-২০২৫ তারিখ ৮ জনকে আসামী করে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৩।মামলার আসামীরা হলেন দিঘিরপাড় গ্রামের উজির শেখের ছেলে, শাওন শেখ,আব্দুল হালিম শেখের ছেলে, বাপ্পি শেখ,জাফর শেখের ছেলে হালিম শেখ, মৃত মনিরউদ্দিন শেখের ছেলে উজির শেখ,মোঃমোহাজ্জেল শেখের ছেলে নাজিম শেখ ও বাবু শেখ,হরমুজ শেখের ছেলে জান্নাতুল শেখ,মৃত মুজিবুর ওরপে ধলা মোল্লার ছেলে লোকমান মোল্লা সহ অজ্ঞাত ৫-৬জন।
অভিযোগ উঠেছে আসামী পক্ষ বাদীকে  হুমকি দিচ্ছে।এ ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের

নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ

তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য

কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন

বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার

পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,

আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই

নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!