ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ৫-২-২০২৫ রাত ৯:৩৫
মাগুরা শহরের ঢাকা রোড এলাকায়( ৫ ফেব্রুয়ারি)  দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক  অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে হোটেল, মুদিদোকান, সবজি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানগুলো তদারকি করা হয়।
অভিযানকালে মেসার্স ঝন্টু হোটেলে নানা অনিয়ম লক্ষ্য করা যায়। অস্বাস্থ্যকর ও নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল, কর্মচারীদের স্বাস্থ্যবিধি কিংবা স্বাস্থ্য পরীক্ষার সনদ ছিল না, খাবার খোলা অবস্থায় রাখা হচ্ছিল এবং মিষ্টিসহ অন্যান্য খাবারে ব্যবহার করা হচ্ছিল অননুমোদিত উপাদান। বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া দই তৈরি করা হচ্ছিল, কিন্তু কোনো মেয়াদ উল্লেখ করা হচ্ছিল না। খাবার রাখার জন্য ব্যবহার হচ্ছিল নিষিদ্ধ খবরের কাগজ ও ছাপা কাগজ।এসব অপরাধে মেসার্স ঝন্টু হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
অন্যদিকে, অন্যান্য প্রতিষ্ঠানও তদারকি করা হয় এবং প্রতিষ্ঠানগুলোকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। তিনি জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবরই ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে। আজকের অভিযানটি তারই একটি অংশ। আমরা প্রতিটি প্রতিষ্ঠানে মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়মিত অভিযান চালিয়ে যাব। যদি কেউ আইন ভঙ্গ করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার