মোবাইল কোর্টের অভিযান
আজ ৫ ফেব্রুয়ারি দুপুর ১২.৩০ ঘটিকার সময় অবৈধভাবে টিলার মাটি কেটে বাড়ির ভিটে তৈরী করার অপরাধে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর মৌজার ইসলাম উদ্দিনকে মোবাইল র্কোট এর মাধ্যমে দুই লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ভবিষ্যতে আর টিলার মাটি তিনি কর্তন করবেন না অঙ্গিকার করেন।
গোপন সংবাদের ভিত্তিতে টিলা কর্তনের বিষয়টি উৎঘাটন করেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদশক মো. রিয়াজুল ইসলাম এবং পরবর্তীতে উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন মোহাম্মদ আসলাম সারোয়ার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বড়লেখা উপজেলা, মৌলভীবজার। আইন শৃঙ্খলা রক্ষার্থে ছিলেন বড়লেখা থানার একদল পুলিশ ফোর্স।
মোহাম্মদ আসলাম সারোয়ার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বড়লেখা উপজেলা, মৌলভীবজার জানান যেভাবে গণহারে টিলা কর্তন করা হচ্ছে এভাবে টিলা কর্তন করা হলে অচিরেই আর বড়লেখাসহ অন্যান্য এলাকায় আর টিলা/পাহাড়ের হদিস পাওয়া যাবে না। তাই আমরা নিয়মিতভাবে টিলা কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। খবর বিজ্ঞপ্তির
জামিল আহমেদ / জামিল আহমেদ
নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের
নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ
রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য
কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন
বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,
প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার
পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,
আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই
নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!