ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৫-২-২০২৫ বিকাল ৫:৪৬

বণার্ঢ্য আয়োজনে স্বনামধন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দিনব্যাপি  দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি  ও সমাজসেবক  মোস্তফা আহমেদ পিয়াস। প্রতিষ্ঠানের পরিচালক গোপাল অধিকারীর সভাপতিত্বে দিনব্যাপী শিক্ষার্থী, প্রাক্তণ শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকাসহ অতিথিদের নিয়ে বিভিন্ন খেলার মাধ্যমে ফ্যামিলি ডে মিলন মেলায় পরিণত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না, মোল্লা এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুরুজ মোল্লা, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম প্রমূখ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুবর্ণা অধিকারী’র সার্বিক পরিচালনায় সকল শিক্ষক-শিক্ষিকার সমন্বয়ে সারাদিন ব্যাপি ৫ টি গ্রুপের সর্বমোট ২৬টি খেলা অনুষ্ঠিত হয়। পরে ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত ৫৩ মেধাবী ও ২১ জন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  ও খেলায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার দেওয়া হয়।  শেষে ফ্যামিলি ডে উদযাপন উপলক্ষে র‌্যাফেল ড্র’র পুরষ্কার তুলে দেওয়া হয়। এর আগে সকাল ৯ টায় স্পোটর্স ডে’র উদ্বোধন করেন সমাজসেবক  ও  রাজনীতিবিদ আব্দুস সামাদ সুলভ মালিথা। 

এমএসএম / এমএসএম

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই