যুবলীগ নেতার মন্তব্য চাওয়ায় সাংবাদিককে মামলার হুমকি
সাভারে কর্মরত বাংলাদেশ বুলেটিন ডটকমের সাংবাদিক সোহেল রানাকে মামলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক। এর আগে একই দিন বিকেলের দিকে বক্তব্য নিতে কবীর হোসেন সরকারকে মুৃঠোফোনে কল করা হলে তিনি এ হুমকি দেন।
সাংবাদিক সোহেল রানা সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ বুলেটিন ডটকমের সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত। একই সাথে তিনি আরেকটি দৈনিক পত্রিকায় কাজ করেন। সোহেল রানা সাভার পৌরসভার শাহীবাগ এলাকার ইউসুফ আলীর ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে একটি সংবাদের বিষয়ে বক্তব্য নিতে কবীর হোসেন সরকারকে ফোন করেন ভুক্তভোগী সাংবাদিক। এ সময় মন্তব্য না করে বারবার তিনি সাংবাদিকের পরিচয় জানতে প্রশ্ন করে ফোন কেটে দেন। কিছুক্ষণ পর ফিরতি কল করে মামলার হুমকিসহ অসৌজন্যমূলক আচরণ করেন।
এতে আরো বলা হয়, কবীর হোসেন সরকার স্থানীয়ভাবে বিতর্কিত একজন রাজনীতিক। তার সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, সাংবাদিককে হুমকি দেয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার