ফুলবাড়ী সীমান্তে,ভারতীয় ২ চোরাকারবারী আটক
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে আনা ভারতীয় ০৫ টি গরু ও ৩২০ প্যাকেট জিরা সহ দুই চোরাকারবারী কে আটক করেছে।
জানাযায়,৩১ (ডিসেম্বর ) মঙ্গলবার শেষ বিকেলে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ এর নেতৃত্বে, থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মৌজার সীমান্ত এলাকা ভেল্লির তল গ্রামের মনির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১১টি বস্তায় মোট ৩২০ প্যাকেট ভারতীয় জিরা সহ তার চোরাকারবারী ছেলে গোলাম মোস্তফা কে হাতেনাতে আটক করে। যার আনুমানিক মূল্য দেড়লাখ টাকা,জিরা আটকের খবর পেয়ে পাশ্ববর্তী অনন্তপুর ক্যাম্পের বিজিবির টহল টিম ঘটনাস্থলে আসেন।
অপরদিকে শিমুলবাড়ি ইউনিয়নের নন্দীর কুটি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতীয় গরু এনে লুকিয়ে রাখার এমনি সংবাদের ভিত্তিতে থানা পুলিশের আরেকটি চৌকস টিম নন্দীর কুটি গ্রামের নুর ইসলামের বসত বাড়িতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ ভাবে আনা ০৫টি গরু সহ তার চোরাকারবারী ছেলে হাফিজুল ইসলাম কে আটক করে। ভারতীয় গরু ০৫ টির আনুমানিক মূল্য দুই লাখ টাকা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান,আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হবে। উদ্ধারকৃত গরু ও জিরা গুলো কাস্টমসে জমা করা হবে।
এমএসএম / এমএসএম
বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার
ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন
কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল
হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান
চট্টগ্রাম প্রেস ও র্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা
পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম
নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার