জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ষাঁড় গরু বিতরণ
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে সুফলভোগীদের মাঝে ষাঁড় গরু বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় জেলা প্রাণী সম্পদ চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মহির উদ্দিন, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমান, ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমান জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় ৩৩ টি পরিবারের মাঝে ষার গরু বিতরণ করার কথা ছিল। টেন্ডার শিডিউল অনুযায়ী প্রতিটি গরুর ওজন ৮০ কেজি হতে হবে এবং বয়স দেড় বছর হতে হবে। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিটি গরু ৪৫ থেকে ৭২ কেজি ওজনের দিয়েছে। নির্ধারিত মানের না হওয়ায় বাছাইপূর্বক ২ টি বিতরণ করা হয়। অবশিষ্ট ষাঁড় বাছুর প্রাণী সম্পদ বিভাগ প্রত্যাক্ষান করে এবং দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত মানের বাকী ষাঁড় বাছুর সরবরাহ করার জন্য ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়।
মেসার্স তুষার এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জাকারিয়া জানান, প্রকল্পটি অনেক পূর্বের ছিল। বর্তমান বাজার অনুযায়ী আমার অনেক লোকসান হবে। তাও আমি টেন্ডার শিডিউল অনুযায়ী ষাঁড় বাছুরের যে মান দেওয়া আছে সে অনুযায়ী আমি সরবরাহ করব।
সদর উপজেলায় মোট সুফলভোগীর সংখ্যা ২০৬৯ জন।এ পর্যন্ত অনুদান বিতরণ করা হয়েছে ১২৯৬ টি।
এমএসএম / এমএসএম
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন