রায়গঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় পুরাতন বাসস্ট্যান্ডে চত্বরে সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র দলের আহবায়ক ইকবাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ছাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি সামছুল ইসলাম।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সদস্য রাহিদ মান্নান লেলিন। স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক সাদ্দাম।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান প্রমুখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের যেকোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকতে, গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার জন্য। স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসাত্মক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের সকল ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে, এবং এই রামপালের মাটিতে স্বৈরাচারের দোসরদের কোন স্থান দেওয়া হবে না।
এ সময় ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ