ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে পূর্বধলায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ৪:৫৩

নেত্রকোনার পূর্বধলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলা ছাত্রদলের উদ্যোগে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি বেলা ১২ ঘটিকায় উপজেলার  হ্যালিপ্যাড মাঠ থেকে বের হয়ে পূর্বধলা বাজার, খাদ্যগুদাম রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‍্যালি শেষে পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়  ও পূর্বধলা সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লব এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম, উপজেলা বিএনপির  যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব ফকির, যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সায়েদ আল মামুন শহীদ ফকির, পূর্বধলা উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা, পূর্বধলা সরকারি কলেজের সদস্য সচিব রুবায়েত হোসেন শান্ত, শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রিপন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী সিদ্দিকি তুরাগ প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠ‌নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ছাত্রদলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। তারা জাতীয়তাবাদী আন্দোলনের ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে ১৫’শ কৃষকের মাঝে বিনামল্যে সার ও বীজ বিতরণ

পাঁচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় এক সময়ের তুখোর ছাত্র নেতা আবু তাহের

মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে সংবাদ সম্মেলন

দুই বছর ধরে পদ দখল করে আছে, চাকরি করেন টাঙ্গাইল বেতন তোলে রাণীনগর

কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পেলেও শুরু হয়েছে নদী ভাঙ্গন

বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবিতে বিষপান করিয়ে হত্যার অভিযোগ

বারহাট্টায় গাঁজা সেবনের দায়ে দুই যুবকের ১ মাসের কারাদণ্ড

আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন

সুন্দরবনে বাঘ ও হরিণ শিকারসহ বনজসম্পদ লুটপাটে জড়িত ১৫০ অপরাধীর তালিকা গোয়েন্দাদের হাতে

নিখোঁজের এক মাস পর সজীবকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজির আহমেদের জামিন

গাছবাড়িয়া কলেজে ঝুকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা