ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় ভাইয়ের হাতে আরেক ভাই খুন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ১:১০

কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানার ঝাউদিয়া ইউনিয়ন মাজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত জুমারত আলী মন্ডল (৪৭) নামে এক কৃষক মারা গেছেন। প্রায় একমাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন তিনি।

বুধবার (১ জানুয়ারি) সকালে নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।নিহত জুমারত আলী মন্ডল পেশায় একজন কৃষক এবং ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামের ছাবদার আলী মণ্ডলের ছেলে। গত ৩ ডিসেম্বর এই গ্রামেই তিনি আপন দুই ভাইয়ের হাতে  হামলার শিকার হন।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, ৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে জুমারত আলী মন্ডল নিজ জমিতে চাষাবাদ করছিলেন। ওই সময় পৈত্রিক জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী রড-লাঠি নিয়ে জুমারত আলীর ওপর হামলা চালান। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একমাস চিকিৎসাধীন থাকাবস্থায় জুমারত আলীর মৃত্যু হয়।
ওসি নাসির উদ্দিন আরও জানান, এ ঘটনায় জুমারত আলী মণ্ডলের ছেলে মেহেদী হাসান হত্যাচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা করেন। ওই মামলাটি পরবর্তীতে হত্যা মামলা হিসেবে রূপান্তর করে কোর্টে প্রেরণ করা হয়। মামলার এজাহারভুক্ত ৪ আসামির মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে রয়েছেন এবং দুজন কারাগারে।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের