ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী কারাগার থেকে ভারতীয় ৩১ জেলের মুক্তি


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ৪:২৮

মা ইলিশসহ ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন নিশ্চিতে ২২ দিনের মৎস্য অবরোধ চলাকালে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার সহ ৩১ জেলেকে আটক করে নৌ বাহিনী। তারা সকলেই ভারতের নাগরিক এবং তাদের সকলের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনায়। 

আজ বৃহস্পতিবার  সকাল ১০ টায় পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলা পুলিশ কোষ্টগার্ড দক্ষিণ জোনের কাছে হস্তান্তর করেন। এ খবর নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা কারাগারের সুপার মাহবুব আলম। 

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকির আহমেদ জানান গত ১৬ অক্টোবর আটককৃত ভারতীয় ৩১ জেলেকে দু'দেশের বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেয়া হয়। তিনি জানান, এ সময় কোস্টগার্ডের দক্ষিণ জোনের এক্সিকিউটিভ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরাফাত হোসেন, পটুয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। লেফটেন্যান্ট সাকির জানান, মংলা, বাগেরহাট ও চট্টগ্রামের কারাগার থেকে হেফাজতে থাকা আরো ৬৪ ভারতীয় জেলের মুক্তি সম্পন্ন হওয়ার পর এবং আটককৃত ট্রলার চলাচল উপযোগী করে আগামী দুই একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বঙ্গোপসাগরের ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় জেলেদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এ সময় পর্যন্ত জেলেরা কোস্ট গার্ডের হেফাজতে থাকবে। 

এদিকে,  ভারতের জেলে হেফাজতে থাকা বাংলাদেশের ৯০ জন জেলে দীর্ঘদিন আটক রয়েছে। এই বন্দি বিনিময়ের আওতায় বাংলাদেশী জেলেদেরকেও একই সময় ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে কোস্টগার্ড দক্ষিন জোন সূত্রে জানাগেছে।

আটকের আড়াই মাস পর ৩১ জেলেদের মুক্তিতে তারাসহ তাদের স্বজনরা অত্যন্ত আনন্দিত। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার