আক্কেলপুরে রেলের ভাঙা স্লিপারে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন
জয়পুরহাটের আক্কেলপুরে রেল লাইনের ভাঙা স্লিপারে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। উত্তরাঞ্চলের সাথে দেশের দক্ষিণাঞ্চল ও রাজধানীর সাথে যোগাযোগের একমাত্র রেল রুট এটি। উপজেলার তিলকপুর রেল স্টেশনের দক্ষিণ দিকে এক সাথে তিনটি স্লিপার ভেঙে গিয়ে ঝুঁকি পূর্ণ হয়ে উঠেছে রেল লাইনটি। তা ছাড়া রেললাইনের বিভিন্ন জায়গায় স্লিপার ভেঙে তার সঙ্গে রেললাইন আটকানো হুক একেবারেই নেই। এতে ঝুঁকি নিয়ে চলছে প্রায় ২৬টি ট্রেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার তিলকপুর রেল স্টেশনের দক্ষিণ দিকে ডাউন সিগনালের অদূরে ২৯০/৮ নং পিলারের কাছে এক সাথে তিনটি স্লিপার ভাঙা রয়েছে। ভাঙা স্লিপারে লাইন আটকানো হুক গুলোও খুলে গেছে। তিলকপুর নূর নগর ইউনাইটেড ডিগ্রি কলেজের পূর্ব পাশে ২৯০/৮ থেকে ২৯০/৯ নং পিলার পর্যন্ত ১৪৬ টি স্লিপার রয়েছে। এর মধ্যে সেখানে ১৭ টি স্লিপার ভেঙে গেছে। কোন স্লিপারের রেললাইন আটকানো হুক গুলো নড়বড়ে হয়ে গেছে এবং কোনটাতে একবারেই হুক নেই। এতে ট্রেন চলাচলে ঝুঁকি দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানান।
রেলওয়ে সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের সাথে দেশের দক্ষিণাঞ্চল ও রাজধানী ঢাকার সাথে যোগাযোগের একমাত্র রেল রুট এটি। এই রুটে প্রতিদিন আন্তঃনগর, লোকাল, মেইল এবং মালগাড়িসহ প্রায় ২৬টি ট্রেন চলাচল করে। আক্কেলপুর উপজেলায় প্রায় ৩০ কিলোমিটার রেল পথ আছে। এই রেললাইনটি সান্তাহার রেলওয়ে জংশন থেকে রক্ষণাবেক্ষণ করা হলেও বিভিন্ন স্থানে অসংখ্য স্লিপারে ফাটল এবং স্লিপার ভাঙা রয়েছে। এতে ঝুঁকি পূর্ণ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এই লাইনটি।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, রেল লাইনের তিলকপুর অংশে বেশ কিছু স্থানে স্লিপার ফাটা এবং ভাঙা রয়েছে। কলেজের কাছে একসাথে তিনটি স্লিপার ভেঙে লাইন আটকানো হুক গুলোও খুলে যাওয়াই অত্যন্ত ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরও এখনও তা মেরামত করা হয়নি। দ্রুত লাইন মেরাতমত না করলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, আমরা সার্বক্ষনিক রেল লাইন তদারকি করছি। এই রুটের বিভিন্ন স্থানে অনেক স্লিপার ভাঙা রয়েছে। এতে তেমন সমস্যা হবে না। তবে একসাথে তিনটি স্লিপার ভাঙা কিছুটা ঝুঁকিপূর্ণ। আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি খুব দ্রুত স্লিপার গুলো পরিবর্তন করা হবে।
এ বিষয়ে সান্তাহার ও তিলকপুর রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, একসাথে তিনটি স্লিপার ভেঙে গেলে লাইনটি ঝুঁকিপূর্ণ। এতে দূর্ঘটনার আশংকা থাকে। ইতিমধ্যে বিষয়টি রেলওয়ের ইঞ্জিনিয়ারিং শাখায় (পি.ডব্লিউ) জানানো হয়েছে। তারা খুব তাড়াতারি ব্যবস্থা নিবেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের মোংলায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু
জুড়ীতে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা জোরদারকরণে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন
আদমদীঘিতে সার ডিলারে ১৫ হাজার টাকা জরিমানা গুদাম সিলগালা
নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
ধান শেষ বন্যায়, মাছ ধরতে না পেরে হল ঋণের বোঝা, গ্রেপ্তার আতঙ্কে প্রাণ গেল জেলের
পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ভলান্টিয়ার ফর বাংলাদেশ
শান্তিগঞ্জে ৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
দেবীগঞ্জে সরকারি কর্মচারীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
সকালের সময়-এ 'শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতি' প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসল ডিপিএইচই
মোরেলগঞ্জে জনবল সংকটেও হাসপাতালে স্বাস্থ্য সেবা অব্যাহত
নওগাঁয় রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার-ব্যবসায়ী আটক
মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার