রমজান মাসে দেশের মানুষের কষ্ট হবে না, দিনাজপুরে বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বর্তমানে বাজারে দ্রব্যমূল্য সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। খুব শিগগির তেল, চিনি, আটাসহ সব জিনিসের মূল্য ভোক্তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কাজ চলমান। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সুধীজন ও টিসিবির ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, সারাদেশে ৫৭ লাখ টিসিবির তালিকাভুক্ত সদস্য রয়েছে। নতুন করে ছয় লাখ যুক্ত হবে। আগামী রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ রাখতে সরকার কাজ করে যাচ্ছে। রমজানে দেশের মানুষের কষ্ট হবে না। দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল, নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ খালেকুজ্জামান বাবু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ