ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩-১-২০২৫ দুপুর ২:৪৬

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে  জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বিকেলে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদফতর ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে- জয়পুরহাট জেলা কালেক্টরেট ভবন ডিসি অফিস চত্বর থেকে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য ওয়াকথন পদযাত্রা শুরু হয়।

ওয়াকথনটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়।

এরপর শহীদ মিনার মঞ্চে জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক ইমাম হাসিমের সভাপতিত্বে বক্তব্য দেন  জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, আধুনিক জেলা  হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মুবারক জুয়েল, জামায়াত নেতা আব্দুল মমিন ফকির, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ, ছামিতুন ইসলাম মিতুন, কেএম সাজিন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। 

অনুষ্ঠান শেষে ৩ জনের হাতে  পুরষ্কার তুলে দেন  অতিথিরা। 

এমএসএম / এমএসএম

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ