ঝিনাইদহে আলু উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত
সারাবছরের চাহিদা পুরণের লক্ষ্যে ঝিনাইদহে স্বল্প আয়ু সম্পন্ন ও অধিক ফলন দেওয়া আলু ভ্যালেনসিয়া জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সকালে কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া বাওড়পাড়ের গ্রাম কৃষ্ণপুরে এ মাঠ দিবসের আয়োজন করে এসিআই সীড। এতে কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, এসিআই সীডের পোর্টফোলিও ম্যানেজার গোলাম মোস্তফা, জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন, সিনিয়র মার্কেটিং অফিসার রায়হান হাসান, কৃষক শরিফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, দেশে সারাবছর আলু চাহিদা পুরণে ভ্যালেনসিয়া জাতের চাষাবাদ সম্পর্কে কৃষকদের অবহিত করেন। আয়োজকরা জানায়, এ জাতের আলু ৫৫-৬০ দিনের মধ্যে বিক্রি উপযোগী হয়। এছাড়াও অন্যান্য জাতের তুলনায় এ জাতের আলুর উৎপাদন প্রায় ৩৭ ভাগ বেশি। মাঠ দিবসে ওই এলাকার ২’শ কৃষাণ-কৃষাণীদের আলু উৎপাদনে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার