ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আনোয়ারায় থানা পুলিশের অভিযানে সিএনজি চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৩-১-২০২৫ বিকাল ৬:৪২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্ত:জেলা সিএনজি অটোরিক্সা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল ০২ জানুয়ারি বৃহষ্পতিবার আনোয়ারা উপজেলা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাউজান উপজেলার উরকির চর এলাকার মোহাম্মদ সিদ্দিকের পুত্র  মোঃ আবুল কাশেম (৩২),  হারপাড়া এলাকার মো. শফির পুত্র  মোহাম্মদ করিম (৩৪), ভোলা জেলার লালমোহন থানার মো. ইদ্রিসের পুত্র মোহাম্মদ আব্বাস (৩০), আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের  ৪ নং ওয়ার্ডের  মো. জসিমের পুত্র  মোহাম্মদ জিসান (১৯)।

এজহার সুত্রে জানা যায়,গত পহেলা জানুয়ারি চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে টানেল সংলগ্ন ভোজন বাড়ির সামনে থেকে একটি সিএনজি অটোরিক্সা চুরির ঘটনা ঘটে।এই ঘটনায় ভুক্তভোগী  মালিক মোঃ রিপন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি  তদন্ত করতে গিয়ে এই চোর চক্রের সন্ধান পায় পুলিশ।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেনের নেতৃত্বে এস আই মোমেন কান্তি দে সঙ্গীয় ফোর্স নিয়ে  অভিযান চালিয়ে প্রথমে জিসানকে গ্রেপ্তার করে।পরে তার স্বীকারোক্তিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপর তিনজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে রাউজান উপজেলার কাশেম চোরাইকৃত অটোরিক্সাগুলোর চেচিস ও ইঞ্জিনের নাম্বার পরিবর্তন করে দিতেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন,আনোয়ারায় বেশ কিছু সিএনজি অটোরিক্সা চুরির ঘটনা ঘটে।সম্প্রতি একটি সিএনজি অটোরিক্সা চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এই চোর চক্রের সন্ধান পাওয়া যায়।এরা সংঘবদ্ধভাবে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অটোরিক্সা চুরির সাথে জড়িত। গতকাল তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার