হাতিয়ায় একই পরিবারের ৭ জনকে কুপিয়ে আহত করেছে স্বপন ডাকাত বাহীনি
নোয়াখালীর দ্বীপ হাতিয়ায় একই পরিবারের ৭ জনকে কুপিয়ে গুরতর আহত করেছে স্বপন ডাকাত বাহীনি। এদের মধ্যে তিনজন নারী এবং চারজন পুরুষ। আহতরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে চিকিৎসক। আজ (২ জানুয়ারি) সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আমতলীর নতুন বেড়ির সাগরিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাহীনির অস্ত্র-শস্ত্র সহ মহড়া দেখে আতঙ্কিত হয়ে পড়ে পাশ্ববর্তী বসবাসকারীদের ছোট ছোট ছেলে-মেয়েরা। এছাড়া পুরো এলাকাজুড়ে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।
ভুক্তভোগী পরিবারের আহত সোহরাব উদ্দিন জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর আনশৃঙ্খলা কার্যক্রম ব্যহত হলে গত ৭ অগাষ্ট তাদের খামার থেকে প্রায় ৪০টি ছাগল লুট করে স্বপন বাহীনি। ছাগলগুলো তোতাপুরি সহ বিভিন্ন উন্নত জাতের। একেকটি ছাগলের দাম প্রায় ৭০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত। পরবর্তীতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে খামারটি দখলে নেয় বিাহীনির সদস্যরা। লুটের পরেও খামারে দশটি ছাগল অবশিষ্ট ছিল। সেখান থেকে কয়েকটি ছাগল জবাই করে খেয়েছে তারা, কয়েকটি মেরে ফেলা হয়েছে। তাদের ভয়ে খামারের পাশে ঘেঁষতে পারেনি ভুক্তভোগী খামারী সোহরাব।
এবিষয়ে নৌবাহীনি বরাবর অভিযোগ দেওয়ায় কয়েক দফায় তাদেরকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়। সর্বশেষ আজ সকালে তাদের পরিবারের ৭ জনকে কুপিয়ে গুরুতর আহত করে বাহীনির প্রধান সফিয়ল আলম স্বপন ডাকাত, তানজু প্রঃ ভল্টু ডাকাত, আজমির হোসেন, মোঃ শরীফ, সমীর উদ্দিন ও মোঃ তারেক সহ অন্যান্য সাঙ্গোপাঙ্গরা। তাদের বিরুদ্ধে আদালত ও বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি সহ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
এঘটনায় সোহরাবের স্ত্রী নাজমা বেগম বাদি হয়ে ৮ জনকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলার এজাহার দায়ের করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকালে থানায় আসার পর তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা পক্রিয়াধীন, মামলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার