ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

এদেশে আওয়ামী ফ্যাসিষ্টদের আর ঠাই হবেনাঃ ড. মঈন খান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-১-২০২৫ বিকাল ৫:৩৫

জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পতিত হাসিনা সরকারের দোসরেরা এখনো ঘাপটি মেরে রয়েছে। বিভিন্ন সেক্টরে বসে তারা কলকাঠি নাড়ছে। তারা যেন পূর্নবাসিত হতে না পারে সে দিকে সবার নজর রাখতে হবে। এদেশে আওয়ামী ফ্যাসিষ্টদের আর ঠাই হবেনা।
বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার বেলা ১১টার দিকে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর(ভিসি), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 মোরেলগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিযুক্ত হওয়ায় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশে ভূমিকা রাখায় মোরেলগঞ্জবাসীর পক্ষ থেকে এ গণ সংবর্ধনার আয়োজন করা হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ। সংবর্ধিত অতিথি ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘জুলাই গণ অভ্যুত্থানে দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। দুর্ণীতিবাজ হাসিনা ও তার চ্যালারা লুটপাট, মানুষ হত্যা, গুম, জুলুম ও নির্যাতন করে দেশটাকে খাদের কিনারে রেখে পালিয়ে গেছে। এখন সকলে মিলে বিএনপির নেতৃত্বে দেশের উন্নতি, সমৃদ্ধি, সুনাম, ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির  কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান ও জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়াল ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বিএম রেজাউল 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার