আনোয়ারায় বখতেয়ার পাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত
আনোয়ারা উপজেলার স্বনামধণ্য দ্বীনি প্রতিষ্ঠান বখতেয়ার পাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার বার্ষিক ক্বেরাত সমম্মেলন ও মাহফিল সম্পন্ন হয়েছে।
গত ৩ জানুয়ারি শুক্রবার মাদ্রাসা মাঠে এই আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালক ও তানজীমুল কোররা বাংলাদেশের সভাপতি ক্বারী মাহমুদুল হাসান গণির সভাপতিত্বে সহকারী পরিচালক মাওলানা ক্বারী সাইফুল্লাহ'র সঞ্চাললায় দিনব্যাপী মাহফিলে তাকরীর পেশ করেন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার পরিচালক, আল্লামা খলিল আহমদ কাসেমী আল-কুরাইশী,জামিয়া পটিয়া মাদরাসার পরিচালক,আল্লামা আবু তাহের কাসেমী নদভী,জামিয়া জিরি মাদরাসার পরিচালক,মাওলানা খোবাইব বিন তৈয়ব।
উক্ত সম্মেলনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পাকিস্তানের ক্বারী ইব্রাহিম কাসী,হাম্মাদ আনোয়ার নফিসী,জিসান হানিফ, মিশরের ক্বারী মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি, তানজানিয়ার ক্বারী রজাঈ আইয়ুব,ফারদান আদম,পটিয়ার ক্বারী আহমদুল হক, শোলকবহরের ক্বারী শফিউল্লাহ,চট্টগ্রামের ক্বারী জাবের,ক্বারী মুফিজ,রাঙ্গুনিয়ার ক্বারী আনোয়ার প্রমুখ।
ক্বেরাত সম্মেলনে দেশী বিদেশী ক্বারীদের সুমধূর কন্ঠের তেলাওয়াতে মুগ্ধ হন সম্মেলনে আগত কোরআন প্রেমীরা। তাদের আল্লাহু আকবর ধ্বনীতে প্রকম্পিত হয় আশেপাশের এলাকা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী