ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে মাঠ ঢেকে রয়েছে সরিষা ফুলে


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৫-১-২০২৫ দুপুর ২:১৮
শীতের শিশির ভেজা সকালে কুয়াশার চাদরে ঘেরা কুমিল্লার নাঙ্গলকোটে বিভিন্ন গ্রামে মাঠ ঢেকে রয়েছে সরিষার ফুলের চাঁদরে। সরিষার সবুজ গাছের হলুদ ফুল শীতের সোনাঝরা রোদে ঝিকিমিকি করছে এক অপরুপ দৃশ্য। যেন প্রকৃতিকন্যা সেজেছে ‘হলুদ বরণ সাজে’।
 
সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠ। গ্রামের বিভিন্ন মাঠে এখন শুধু সরিষা ফুলের চোখ ধাঁধানো সমারোহ। মৌমাছির গুনগুন শব্দে ফুলের থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে উড়াউড়ি মনোমুগ্ধকর দৃশ্য। ভোরের বিন্দু বিন্দু শিশির আর সকালের মিষ্টি রোদ ছুঁয়ে যায় সেই ফুলগুলোকে।
 
গত কয়েক বছর ধরে সরিষা চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় সরিষা চাষ বেড়েছে কৃষকের চলতি মৌসুমে। নাঙ্গলকোটে গ্রামীণ অঞ্চল গুলতে  সরিষার বাম্পার ফলনের লাভবানের সম্ভাবনা দেখছে চাষীরা।
 
এখন শুধু ভালো ফলনের আশায় কৃষকেরা পরিশ্রম করে যাচ্ছে। সরিষা চাষের পরিবেশ অনুকূলে থাকায় সরিষার পাশাপাশি আলু, গম ও ভুট্টার বাম্পার ফলনের ও করছেন চাষিরা। কৃষকরা এই সরিষা যথা সময়ে ঘরে তুলতে পারলে বিগত দিনের লোকসান পুষিয়ে ইরি-বোরো ধান চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাবে বলে জানান নাঙ্গলকোট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা মনে করছেন। এদিকে উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুব্রত চন্দ্র রায় জানান, চলতি মৌসুমে রায়কোট উত্তর - দক্ষিণ ইউনিয়নের ৭০/৭৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দাসনাই পাড়া গ্রামের কৃষক মা-ও আবু তাহের , সহিদ উল্লাহ মিয়াজী জানান, চলতি মৌসুমে আমি ৭ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। ফলন ভালো হলে প্রতি বিঘা জমিতে কমপক্ষে ৫/৭ মণ হারে সরিষা উৎপাদন হবে।
 
সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন বেকামুলিয়া, পিপড্ড্যা, চান্দের বাগ , বিভিন্ন মাঠে এবার রেকর্ড পরিমাণ জমিতে সরিষার চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার বাম্পার ফলন ভালো হবে বলে আশা করছেন সরিষা চাষিরা।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩