নাঙ্গলকোটে চলছে মাটি কাটার মহা উৎসব হুমকিতে ফসলি জমি
কুমিল্লার নাঙ্গলকোটে সকাল থেকে রাতের আধারে ও চলছে অবৈধ ভাবে ভেকু দিয়ে চলছে মাটি কাটার মহা উৎসব, এতে হুমকির মুখে ফসলি জমিন ও যাতায়াত সড়ক। ভেকু দিয়ে মাটি কাটায় ফলে ফসলি জমিন হচ্ছে ছোটখাটো পুকুরে পরিণত।
উপজেলার রায়কোট উত্তর - দক্ষিণ, মক্রবপুর, হেসাখাল, জোড্ডা পূর্ব-পশ্চিম, মৌকরা, আদ্রা ইউনিয়ন সহ উপজেলার অসংখ্য স্থানে চলছে মাটি কাটার এ মহা উৎসব। আবাদী জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে বিভিন্ন প্রভাবশালীর ইট ভাটায়। ফলে চলাচলের রাস্তার বেহাল দশায় ও ইট ভাটার বিষাক্ত কালো ধোঁয়া অসুস্থ হচ্ছে ইটভাটার আশেপাশে বসবাসকারী শিশু, বৃদ্ধ পথচারী সহ অনেকে।
এতে পথচারীরা বলেন, সড়কে অতিরিক্ত মাটি থাকায় কুয়াশায় ভিজে ছোটখাটো দুর্ঘটনা ঘটে প্রতিদিন । তাই সড়কের উপর দিয়ে অবৈধভাবে মাটি বহনকারী ট্রাক সড়ক থেকে সরানোর জন্য প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছেন পথচারীরা।
এতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েকবার ব্যবস্থা নিলেও মাটিখেকোরা প্রভাবশালী হওয়ায় তাদের দাপটে চলছে অবৈধ এ ব্যবসা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কয়েকটি ইট ভাটায় ফসলি জমির মাটি দিয়ে তৈরী হচ্ছে ইট।
এবিষয়ে কৃষকরা বলছেন, এভাবে ফসলি জমিনের মাটি কেটে নিলে ভবিষ্যতে বড় ধরনের ফসলের সংকট দেখা দিতে পারে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার বলেন, অবৈধভাবে মাটি কাঁটায় এ পর্যন্ত দেড় লক্ষ টাকা জরিমান ও একজনকে জেল করা হয়েছে। এবং (ভূমি) কর্মকর্তার মাধ্যমে মোবাইল কোট পরিচালনা করা হচ্ছে প্রতিদিন। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
Link Copied