ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ে রেজাল্ট বিভ্রাট ছাত্র-অভিভাবকদের অভিযোগ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৫-১-২০২৫ বিকাল ৫:৩৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফলে বিভিন্ন ত্রুটিযুক্ত বিভ্রাট ঘটেছে। এনিয়ে ভুক্তভোগী ছাত্র-অভিভাবকরা বিভিন্নজনের কাছে অভিযোগ করেছেন। রবিবার (৫ জানুয়ারি) সরেজমিনে ওই স্কুলে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। 

জানা গেছে, ২০২৪ সালে ওই স্কুলের বার্ষিক পরীক্ষায় প্রায় ৯০০ ছাত্র-ছাত্রী পরীক্ষা দেয়। গত ৩১ ডিসেম্বর অনলাইনে ফলাফল প্রকাশিত হলে স্কুল কর্তৃপক্ষ দ্রুত ফলাফলের মার্কসশিট ডাউনলোড করে ছাত্র-ছাত্রীদের হাতে দেন। এতে কিছু মার্কসশিটে কম নম্বর, কোনো বিষয়ে নম্বর না থাকা, সিরিয়াল গন্ডগোলে নম্বর বদল হওয়া ইত্যাদি ত্রুটি দেখা যায়। এনিয়ে সংশ্লিষ্ট ছাত্র-অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েন। 

এ বিষয়ে প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, আসলে
অনলাইনের মাধ্যমে গত ৩১ ডিসেম্বর এ ফলাফল প্রকাশ করা হয়। তাতে মূলত বোর্ড থেকে সফটওয়্যার ও অ্যাপস বদল হওয়ার কারণে ফলাফলে এ ত্রুটি ঘটেছে। ইতিমধ্যে আমরা ত্রুটিপুর্ণ মার্কসশিটগুলো অফিসে জমা নিয়েছি। সেগুলি সংশোধন করে দু'একদিনের মধ্যেই সঠিক ফলাফল প্রকাশ করা হবে। স্কুলের শিক্ষকরা কোচিং বাণিজ্যে জড়িত কিনা এ প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, আসলে কোচিং তো একটা জাতীয় সমস্যা, তবে এ স্কুলের শিক্ষক কারা কোচিংয়ে জড়িত আমি ঠিক জানিনা। তবে এ বিষয়ে তথ্য বা অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

কোচিং বিষয়ে সহকারি শিক্ষক মোশাররফ হোসেন বলেন, সবাই না, আমাদের পাঁচ-ছয়জন শিক্ষক শুধু কোচিংয়ে জড়িত। এদিকে, দ্রুত সঠিক ফলাফলের অপেক্ষায় রয়েছেন ছাত্র-অভিভাবকরা।

এমএসএম / এমএসএম

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল

গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

হাতিয়ায় মেঘনার আগ্রাসনে এবার হুমকির মুখে পূর্বপুরুষের কবরস্থান: চরম উদ্বেগ

রায়গঞ্জে পা হারানো লোকমানকে হুইলচেয়ার দিল অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশন

মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সিলেটে নকল ও নিষিদ্ধ পণ্য তৈরির কারখানায় যৌথ অভিযান: ১ জনের কারাদণ্ড, ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

উলিপুরে অটোরিকশার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু

কেশবপুরে পরকীয়া দেখে ফেলায় দম্পতিকে হত্যা: প্রেমিক যুগল গ্রেপ্তার

পোশাকশিল্প অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি