ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে দ্বিতীয় বিয়ের জন্য অনুমতি এবং তালাক না দেয়ায় স্ত্রীকে নৃশংস হত্যা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৫-১-২০২৫ বিকাল ৫:৫৮

দ্বিতীয় বিয়ের জন্য অনুমতি এবং তালাক না দেয়ায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে পাষন্ড স্বামী। রবিবার ভোররাতে পটুয়াখালী‌র আউলিয়াপুর ইউনিয়নের  বলাইকাঠী গ্রা‌মে এমন ঘটনা ঘটে। এদিকে হত্যাকান্ডের পর থানায় গিয়ে আত্মসমর্পন করেছেন ঘাতক স্বামী নুর মোহাম্মদ হাওলাদার।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য ম‌র্গে প্রেরণ ক‌রেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

নূরজাহান বেগমের পুত্রবধু রো‌জি আক্তার ও নুপুর আক্তার জানান, দ্বিতীয় বি‌য়ে করা নি‌য়ে নুর মোহাম্মদ ও স্ত্রীর ম‌ধ্যে বি‌রোধ চল‌ছিল। কয়েক দিন আগে তালাক দেয়ার জন‌্য স্ত্রী নূরজাহানকে চাপ প্রয়োগ ক‌রে নুর মোহাম্মদ। এ নি‌য়ে তাদের মধ্যে  ঝগড়া ঝা‌টি হলে নূরজাহান ছেলেদের ঘরে চলে যান। শনিবার রাতে  স্ত্রী নুরজাহান বেগ‌মের কা‌ছে ক্ষমা চেয়ে পুত্র বধু‌দের মধ‌্যস্থতায় তাকে ঘরে ফিরিয়ে নিয়ে যান নুর মোহাম্মদ। পরে রাতে সবাই ঘু‌মি‌য়ে গেলে স্ত্রী নূরজাহান বেগম‌কে জবাই ক‌রে হত‌্যা ক‌রে পা‌লি‌য়ে যায় নূর মোহাম্মদ।

এ ঘটনার সুষ্ঠু ‌বিচার দাবী ক‌রেছ স্থানীয়রা ও নিহতের স্বজনরা। নিহত নুরজাহান বেগমের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে।পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ জানান, এই ঘটনায় নিহত নূর মোহাম্মদকে গ্রেফত্র করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার