রায়গঞ্জে ভিক্ষুক পাগলীর কুলখানি ও দোয়া মাহফিলে জনতার ঢল
সিরাজগঞ্জের রায়গঞ্জে যুব সমাজের উদ্যোগে ওরেছা নামের এক ভিক্ষুক পাগলীর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ভোর সাড়ে ৬টায় দোয়া মাহফিল করা হয়। এ উপলক্ষে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষিকোলা ও ডুমরাই বাজার যুব সমাজ কল্যাণ সমবায় সমিতির সদস্যদের আয়োজনে এই কুলখানি ও দোয়ার অনুষ্ঠান করা হয়। এতে বিশাল সামিয়ানা টাঙিয়ে মানুষের বসার ব্যবস্থা করা হয়। এরপর পাগলীর রুহেুর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এতে সাধারণ মানুষ উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। আয়োজকরা জানান মৃত লতিফুল নেছার একমাত্র মেয়ে ওরেছা পাগলী। তার বয়স হয়ে ছিলো ৮০। জন্মের পর মায়ের সাথে থাকলেও ছোট বেলায় মা মারা যাওয়ার পর অন্যের বাড়িতে ভিক্ষা করেই চলেছে তার জীবন জীবিকা। এলাকার কারো কাছে মামা পাগলী, কারো কাছে ওরেছা ও বগা পাগলী নামে পরিচিত ছিলেন তিনি।
স্থানীয় ডুমরাই বাজার যুব সমাজ কল্যাণ সমবায় সমিতির সবুজ তালুকদার, অনিক মির্জা, শরিফুল ইসলামসহ অনেকেই জানান, এই ভিক্ষুক পাগলী কখনোই কারো উপকার ছাড়া ক্ষতি করে নাই। এ পৃথিবিতে তার কেউ নাই। তাই আমরা যুব সমাজের উদ্যোগে এই কুলখানি ও দোয়ার আয়োজন করেছি এবং গ্রাম থেকে চাল ও নগদ অর্থ তুলে প্রায় ১৫'শ মানুষের মেহমানদারির আয়োজন করা হয়েছে।
কুলখানি ও দোয়া মাহফিলে আসা, ডুমরাই গ্রামের আকমুল হোসেন, পূর্বপাইকড়া গ্রামের সুজন ইসলাম, মজনু শেখ, বাঐখোলা গ্রামের আব্দুর রহিম, লক্ষীবিষ্ণপ্রসাদ গ্রামের আকুল হোসেনসহ অনেকেই জানান, ঝর বৃষ্টি নেই। যেখানেই ওরেছা পাগলী আমাদের দেখেছে সেখানেই তিনি সব সময় আমাদের বিপদ হবে বলে বাড়িতে যেতে বলেছে। এখন সে আর এই দুনিয়াতে নাই। আজ আমরা সবাই তার কুলখানিতে এসে তার জন্য মন থেকে দোয়া করলাম। মহান আল্লাহ তায়ালা যেনো আমাদের ওরেছা পাগলীকে জান্নাত বাসী হিসাবে কবুল করেন। এলাকার যুব সমাজের এই অসাধারণ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষেরা।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied