ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রতিহিংসায় আসামী বিএনপি ও জামাতের ৫ কর্মী, বাদী জানেন না অভিযুক্তদের পরিচয়


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৬-১-২০২৫ দুপুর ২:৪০

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক রাজনৈতিক মামলায়  আসামী হয়েছেন বিএনপি ও জামাতের ৫ কর্মী। এ ঘটনায় বাদী জানিয়েছেন অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় তিনি জানতেন না। 

এজাহার সূত্রে জানাযায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে  সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী  জনসভায় রামদা, ককটেলসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগে রায়গঞ্জ পৌর সভার ৭নং ওয়ার্ড  বিএনপি নেতা আলমগীর হোসেন বাদী হয়ে জামায়াত ও  বিএনপির ৫ কর্মীসহ ৬৫ জনকে আসামী করে ২০২৪ সালের ২০ নভেম্বর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

বিএনপি জামায়াতের ৫ কর্মীরা হলেন, উপজেলার রনতিথা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে বিএনপির সমর্থক সুমন, একই গ্রামের আমির চানের ছেলে যুবদলের সদস্য শামীম আজাদ। যিনি আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালের রাজনৈতিক মিথ্যা মামলার স্বীকার হয়েছিলেন। রায়গঞ্জ পৌর এলাকার গুনগাতী গ্রামের গোলাপ হোসেনের ছেলে জামায়াতের সমর্থক মাসুদ রানা,  রনতিথা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে বিএনপির সমর্থক জাকির হোসেন। একই গ্রামের মৃত মনির হোসেনের ছেলে জামায়াতের সমর্থক সেলিম হোসেন।

রাজনৈতিক এই মামলার বিষয়ে স্থানীয়রা বলছেন, বাদী আলমগীর হোসেনের সঙ্গে অভিযুক্তদের জমাজমি ও পারিবারীক ঝগড়া- বিবাদ থাকায় মামলায় এদের নাম উন্তর্ভুক্ত করেছে। বর্তমান উপজেলার রাজনৈতিক নেতা কর্মীদের মাঝে বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। 

মামলায় অভিযুক্তরা জানান, আমরা ৫ জন দীর্ঘদিন বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে জড়িত।  আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশ গ্রহণ করেছিলাম। জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরেই আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছে।

থানায় এজাহার দায়ের কারী আলমগীর হোসেন জানান, অভিযুক্ত ৫ জন জামায়াত ও বিএনপির রাজনীতিতে যুক্ত এটা আমার জানা ছিল না। মামলা করার পর তাদের পরিচয় পেয়েছি।

এ ব্যাপারে উপজেলা জামায়াতে আমীর মো. আলী মর্তুজা জানান, মাসুদ রানা ও সেলিম হোসেন আমাদের দলীয় কর্মী।  জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে  রাজনৈতীক মামলায় তাদের আসামী করা হয়েছে। তবে বিষয়টি অন্তত দুঃখজনক বলে মনে করেন তিনি। 

উপজেলা বিএনপি সভাপতি শামছুল ইসলাম জানান, বিষয়টা আমি শুনেছি। শীগ্রই  উভয় পক্ষের সাথে বসে একটা সিদ্ধান্ত নেয়া হবে। 

রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) আসাদুজ্জামান জানান, রাজনৈতিক বিষয়ে থানায় একটি এজাহার দায়ের হয়েছে। যার তদন্ত চলমান আছে।

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার