ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে মধ্যরাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল দিলেন এসপি


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৬-১-২০২৫ দুপুর ৩:৫৩

জয়পুরহাটে বেড়েছে শীতের প্রকোপ । সমাজে অনেক  অসহায় ছিন্নমূল মানুষ রয়েছে। তাদের কথা ভেবে মধ্যরাতে কম্বল নিয়ে হাজির হয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার। মধ্যরাতে প্রায় ২শ অসহায়  ছিন্নমূল ও শীতার্ত মানুষকে খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা ও শহরের জিরো পয়েন্ট এলাকায় ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার।

কনকনে শীতের তীব্রতা উপেক্ষা করে পাতলা এক চাদর গায়ে জড়িয়ে রেলস্টেশনের প্লাটফর্মে ঘুমিয়ে ছিলেন ৭০ বছর বয়সী এক ভিক্ষুক।পুলিশ সুপার তার গায়ে কম্বল দেওয়ায় তার ঘুম ভেঙে যায়। তিনি খুঁশিতে আত্মহারা। তিনি বলেন, ‘শীতের রাতে বেশি শীতের কাপড় না থাকায় ঠিকমত ঘুম হচ্ছিল না, স্যার কম্বল দেওয়াতে আমি খুব খুশি। এখন ভালোভাবে ঘুমাতে পারবো।’

ফাহিমা বেগম নামের আর এক মহিলা বলেন, ‘আমি খাবার হোটেলে কাজ করি। এই শীতের রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। খুব ঠান্ডা লাগে। চাদর জড়িয়ে শুয়ে পড়ি। এখন এই কম্বল গায়ে জড়িয়ে ঘুমাবো।’

তাছাড়াও শীতবস্ত্র পেয়ে কয়েকজন শীতার্ত মানুষ  বলেন, আমরা ছিন্নমুল, অসহায় মানুষ। রাতে স্টেশন এলাকায় ঘুমিয়ে থাকি। শীতের এই রাতে ঠাণ্ডার কারণে ঘুমাতে কষ্ট হয়। পুলিশের এই কম্বল পেয়ে আমাদের অনেক খুশি।

সদর থানার অফিসার ইনচার্জ  শাহেদ আল মামুন বলেন, এই শীতের রাতে জয়পুরহাট স্টেশন এলাকা ও শহরের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করা অসহায় মানুষদের মাঝে প্রায় ২শ কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো কম্বল বিতরণ করা হবে।

পুলিশ সুপার  মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, আমরা মানবিক কারণে  জেলা পুলিশের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। সেজন্য এই শীতের রাতে অসহায়দের কম্বল দিয়ে সহযোগিতা করা হয়েছে। যাতে তারা শীতের সময় একটু উষ্ণতা পান।

এ সময় উপস্থিত ছিলেন  জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানসহ জেলা পুলিশের অনন্য কর্মকর্তাগণ ও  সাংবাদিক বৃন্দ।

এমএসএম / এমএসএম

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ