ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সম্মিলিত বিপ্লব - রায়গঞ্জে মাশরাফি সরকার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৬-১-২০২৫ বিকাল ৫:৫৯
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দীয় স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রধান মাশরাফি সরকার বলেছেন, বাংলাদেশে নতুন স্বাধীনতা নিয়ে আনতে আমাদের অনেক ভাই-বোনদের রক্ত দিতে হয়েছে। শুধু শিক্ষার্থীরাই আন্দলোন করেন নি। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণেই ২০২৪ এর এই বিপ্লব সম্ভব হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সম্মিলিত বিপ্লব। নতুন বাংলাদেশে স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।
 
সোমবার ( ৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে 'জুলাই গণঅভ্যুত্থানে আহত ও  শহীদ পরিবারে সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মতবিনিময় সভাটি আয়োজন করে রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 
 
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতসহ অংশগ্রহণ করা প্রতিটি মানুষই আমাদের সবার মাথার মুকুট। নিজেদের অধিকার আদায়ের জন্য দল মত নির্বিশেষে যারা এই আন্দোলনে অংশ গ্রহন করেছে তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। তাদের পাশে সর্বদা দেশবাসী থাকবে বলে জানান তিনি। 
 
উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ এর সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক সালমান জোয়ারদারের সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দীয় স্বাস্থ্য বিষক উপ কমিটির সদস্য মুনতাসীর মেহেদী হাসান, নিটোর হাসপাতালের ছাত্র প্রতিনিধি রিফাত লোদী, মুসা হাসেম,শহীদ এম মুনছুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফয়সাল বিশ্বাস,  ফাহিম বিশ্বাস, ইশরাত জাহান এশা, আশিক, সাব্বির, নোমান প্রমুখ।
 
এ সময় আহত শিক্ষার্থী এবং শহীদদের পরিবারে আন্দোলনের সময়ের ঘটে যাওয়া নানা ভয়ংকর কাহিনীর উপস্থাপন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬