ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

টিসিবির আদলে বিএনপি নেতাদের পণ্য বিতরণ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৬-১-২০২৫ বিকাল ৬:৩

সরকার পরিপূর্ণ টিসিবি পণ্য বিতরণ করতে না পারায় সামাজিক দায়বদ্ধতা থেকে পৌর এলাকার নিম্ন আয়ের মানুষদের মাঝে টিসিবির আদলে পণ্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা। সেই লক্ষ্যে সোমবার বিকালে পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের পশ্চিম আমুট্ট বধ্যভূমির সামনে ৫’শ টাকায় পণ্য বিতরণ করেছেন তারা। 
উপজেলা বিএনপির সদস্য এম. কেরামত আলী, পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদ এবং পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ প্রামাণিকের নিজস্ব ব্যবস্থাপনায় বাজারের দ্রব্য মূল্যে উর্দ্ধগতিতে নিম্ন আয়ের মানুষদের কষ্ট কিছুটা লাঘবে তারা এমন ব্যতিক্রমী আয়োজন করেন।
এসকল পণ্যের মধ্যে ছিল, ৫’শ টাকায় দুই কেজি খোলা ভোজ্য তেল, পাঁচ কেজি খোলা আটা এবং দুই কেজি মসুর ডাল।
এসকল নেতাদের সাথে কথা বলে জানা যায়, নিজস্ব ব্যবস্থাপনায় বাজারের দ্রব্য মূল্যে উর্দ্ধগতিতে নিম্ন আয়ের মানুষদের কষ্ট কিছুটা লাঘবে তারা এমন ব্যতিক্রমী আয়োজন করেন। সম্পূর্ণ টিসিবি’র আদলে নিম্ন আয়ের মানুষদের তালিকা প্রণয়ন করে স্লিপ তৈরী করা হয়েছে। পর্যায়ক্রমে সমগ্র পৌর এলাকায় সাড়ে চার হাজার মানুষের মধ্যে টিসিবির আদলে এই সকল পণ্য বিতরণ করা হবে বলে জানান তারা।    
টিসিবির আদলে পণ্য গুলো পেয়ে পৌর এলাকার পশ্চিম বিহারপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, আমার সরকারি টিসিবি কার্ড হয়েছিল কিন্তু ওই কার্ডে অন্য জনের মোবাইল নম্বর বসিয়ে আরেকজন পণ্য তুলে নিতো। সরকারি টিসিবিতে আমার নাম থাকার পরও আমি বঞ্চিত। নেতাদের মাধ্যমে টিসিবির মতো বাজারের চাইতে অনেক কম দামে ডাল, তেল ও আটা পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছি। এই কার্যক্রম চলমান থাকলে আমাদের অনেক উপকার হবে।
আয়োজকদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য এম. কেরামত আলী বলেন, বর্তমানে বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই যৌথ উদ্দ্যোগ। সরকার পরিপূর্ণভাবে সকলকে টিসিবির পণ্য দিতে না পারায় আমরা পৌর এলাকার নয়টি ওয়ার্ডের সাড়ে চার হাজার মানুষকে এই কার্যক্রমের আওতায় নিয়ে আসবো। আশা করা যায় আগামী দুই বছর এই কার্যক্রম চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত