ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে বিনামূল্যে ৮০ নারীর মাঝে ল্যাপটপ বিতরণ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৭-১-২০২৫ সকাল ৯:৫১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর অধীনে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক  "হার-পাওয়ার প্রকল্প"র আওতায় ৪ ব্যাচের মোট ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। 
 
এ উপলক্ষে সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান, প্রজেক্ট সমন্বয়কসহ ট্রেইনারগণ এবং প্রশিক্ষণার্থীরা। 
 
ইউএনও তার বক্তব্যে বলেন, প্রযুক্তিকে কিভাবে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করা যায় মূলত এজন্যই এ প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জনকারি নারীরা কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন, প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে একটি করে ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আশা করি বাকি ক্লাসগুলো শেষ করে প্রশিক্ষনার্থীরা ফ্রিল্যান্সিং করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলবেন।
 
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা বলেন, ল্যাপটপসহ প্রশিক্ষণের মাধ্যমে আমরা দক্ষতা অর্জন করছি, যার মাধ্যমে আমরা স্বাবলম্বী হতে পারবো, ঘরে বসে উপার্জন করতে পারবো।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির