ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বুড়িমারীতে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু 


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৪-৯-২০২১ বিকাল ৭:৪২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব‍্যক্তির নাম তোবারক হোসেন (৬৫)। তিনি ওই  ইউনিয়নের উফারমারা সোনারভিটা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিকটস্থ বুড়িমারী বাজার থেকে বাড়ি ফেরার পথে বুড়িমারী ইউনিয়নের বাঁশকল-কামারেরহাট-পাটগ্রাম আঞ্চলিক সড়কের উফারমারা সোনারভিটা এলাকায় একটি খালি ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, খালি ট্রাকটির পেছনের চাকা দিয়ে তোবারক হোসেন মণ্ডলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের লাশ জানাজা ও দাফনের জন্য থানা পুলিশের কাছ থেকে তার ছেলে গ্রহণ করেছে।  

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ট্রাকটি থানা পুলিশ আটক করেছে। নিহত ব্যক্তির স্বজনরা কোনো মামলা বা অভিযোগ করবেন না জানিয়ে লাশ চান। জানাজা ও দাফনের জন্য লাশ নিহত ব্যক্তির ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামান / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু