কালাইয়ে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
শীতের তীব্রতায় যখন দুস্থ, অসহায়, ছিন্নমূল ও দরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগ, দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বাড়ায় শীতের তীব্রতা। সেই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। উপজেলার প্রায় ৪ হাজার ৩০০ জন দুস্থ, অসহায় ও হতদরিদ্র শীত নিবারণের জন্য পেলেন শীতবস্ত্র (কম্বল)।
স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে রাতের অন্ধকারে নিজেই ছুটে যান মানবিক ইউএনও তাদের পাশে। উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে অসহায় মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। কখনো বা হাজির হচ্ছেন কোন ইউনিয়ন পরিষদে সেখানে দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করছেন কম্বল। আবার উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজ হাতে বিভিন্ন এতিম খানা, লিল্লাহ বোডিং, হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করছেন কম্বল।
প্রায় সপ্তাহ ধরে এভাবে ছিন্নমূল, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। কনকনে শীতের রাতে হঠাৎ যখন ইউএনও হাতে শীতবস্ত্র তা দেখে ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। অনেকে খোলা আকাশের নিচে রাত কাটায়। তাদের শীত নিবারণের কোনো ভালো ব্যবস্থা থাকে না। এজন্য উপজেলায় এবার ৪ হাজার ৩০০ জন অসহায়, দুস্থ ও দরিদ্রদের তালিকা করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ৪ হাজার ৩০০ জন মানুষের তালিকা প্রস্তুত করতে উপজেলা প্রশাসন ও পরিষদের সকল কর্মকর্তা- কর্মচারী, পৌরসভার সকল কর্মকর্তা- কর্মচারী, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবৃন্দ সহায়তা করেছেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হামলা, থানায় মামলা দায়ের
নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা
ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা
যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক
মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি
মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫
নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২
বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ