আমির আলীকে সভাপতি ও আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক করে গাছা প্রেসক্লাবের কমিটির ঘোষণা
একঝাক প্রগতিশীল সাংবাদিক নিয়ে আগামী এক বছরের জন্য গাছা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দৈনিক অধিকরণ এর গাজীপুর ব্যুরো চিফ আমির আলী'কে সভাপতি ও দৈনিক মুক্ত খবরের সিনিয়র প্রতিনিধি আব্দুল হামিদ খান'কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়।
গাজীপুর মহানগরীর গাছা থানার বোর্ডবাজার ক্লাব প্রাঙ্গনে সোমবার (৬জানুয়ারি) রাত ৯টায় এশিয়ান টিভি গাজীপুর মহানগর প্রতিনিধি ও গাছা প্রেসক্লাবের আহ্বায়ক আরিফ মৃধা প্রেসক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা করেন। সকল সদস্যদের সমন্বয়ে ও ৫ সদস্য জুরিবোর্ডের সিদ্ধান্তে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টিভির আরিফ মৃধা, সহ-সভাপতি ভোরের চেতনার আশরাফুল আলম মন্ডল ও সংবাদ মোহনার এমারত হোসেন বকুল সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ টিভির আনিসুল ইসলাম, সহ-যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক অর্থ দৃষ্টির জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক দৈনিক নতুন দিনের রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক ভোরের দর্পনের নজরুল ইসলাম,প্রচার সম্পাদক,সকালের সময় ও চ্যানেল এস এর প্রতিনিধি আর কে রেজা,দপ্তর সম্পাদক পল্লি বাংলার মাজনুন মাসুদ ও মহিলা বিষয়ক সম্পাদিকা আলোকিত প্রতিদিনের সাবরিনা জাহান ময়না।
পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাহী সদস্যের মধ্যে এটিএন নিউজের মাহবুবুল আলম, অগ্রযাত্রার রেজা নুর, মুক্ত বলাকার জামালউদ্দিন, বাংলাদেশ সমাচারের মামুন সরকার ও বাংলা নিউজ টিভির সেলিম হোসেনের নাম ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণার পূর্বে আলোচনা সভায় বক্তারা জানায়, বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ-সহ নানা বিষয়ে সাংগঠনিক আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক নতুন সময়ের ফাহিম ফরহাদ, বিরাজমানের শরিফ ওমর টুটুল, বাংলাদেশ সমাচারের আব্দুল খালেক, সংবাদ প্রতিদিনের আশরাফুল ইসলাম-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ