ঘন কুয়াশায় ঢাকা দিল্লিতে দৃশ্যমানতা শূন্য, ফ্লাইট চলাচল ব্যাহত
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এতে সেখানকার দৃষ্টিসীমা অনেকটাই কমে গেছে। এই পরিস্থিতিতে দিল্লিতে প্লেনের শিডিউলে দেখা দিয়েছে বিপর্যয়।
দিল্লিসহ উত্তর ভারতে ধোঁয়াশার এই দাপটে ব্যাহত হয়েছে ফ্লাইট চলাচল। পরিবর্তন করতে হয়েছে বহু ফ্লাইটের সময়সূচি। এছাড়া ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে। দিল্লিতে জারি করা হয়েছে সতর্কতা।
বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
সংবাদমাধ্যমটি বলছে, উত্তর ভারত ক্রমাগত শৈত্যপ্রবাহের কবলে পড়েছে এবং এর মধ্যেই কুয়াশার পুরু স্তর দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে ঢেকে দিয়েছে। পুরো অঞ্চল জুড়ে বিমানবন্দরগুলোতে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং এতে করে ফ্লাইট পরিষেবা ব্যাহত হয়েছে।
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) ২০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং চারটি পরিষেবা বাতিল করা হয়েছে। সর্বশেষ নির্দেশনায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণ এবং টেকঅফ অব্যাহত থাকলেও যে ফ্লাইটগুলো লো-ভিজিবিলিটি ল্যান্ডিংয়ে সক্ষম নয়, সেগুলো বিদ্যমান এই আবহাওয়া পরিস্থিতির কারণে প্রভাবিত হতে পারে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি ভারতীয় পাঞ্জাবের অমৃতসর, ভারতীয় কাশ্মিরের জম্মু এবং উত্তর প্রদেশের আগ্রার বিমানবন্দরগুলোও কার্যত শূন্য দৃশ্যমানতা রেকর্ড করেছে। এতে করে বিদ্যমান এই পরিস্থিতি পুরো এই অঞ্চলে ফ্লাইট চলাচলের ওপর প্রভাব ফেলছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৭ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে এবং শুক্রবারের মধ্যে তা ৫ ডিগ্রি সেলসিয়াসে নামবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া ঘন থেকে খুব ঘন কুয়াশার আশঙ্কায় ভারতের আবহাওয়া বিভাগ বুধবার দিল্লিতে কমলা সতর্কতা এবং বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে।
এর আগে মঙ্গলবার কুয়াশার কারণে দিল্লি আসা-যাওয়ার প্রায় ৩০০টি ফ্লাইটের সময়সূচি বদলানো হয়েছিল। বিলম্বিত হয়েছিল অন্তত ২৫টি ট্রেন।
এমএসএম / এমএসএম
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন
দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ
ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি