ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

তারেক-জোবাইদাসহ যে ৫ জন‌ খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানাবেন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৮-১-২০২৫ দুপুর ৩:৪১

চিকিৎসার জন্য কাতার হয়ে লন্ডনের পথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাতে কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্সে তিনি লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। ‌কাতারে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বর্তমানে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স। বুধবার বাংলাদেশ সময় বিকেল সোয়া তিনটায় (লন্ডন সময় সকাল সোয়া নয় টায়) তিনি লন্ডন পৌঁছার কথা। ‌ এ তথ্য যুক্তরাজ্য বিএনপির। ‌

যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লিক জানান, লন্ডনের হি‌থ্রো বিমানবন্দ‌রে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানা‌বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তা‌রেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান।‌ এ সময় বিমানবন্দ‌রে তাঁকে আরও স্বাগত জানা‌বেন যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এমএ মা‌লিক, সাধারণ সম্পাদক কয়সর আহ‌মেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ সমন্বয়ক কামাল উদ্দিন।‌

এম এ মা‌লিক আরও জানান, বেগম জিয়া‌কে স্বাগত জানা‌তে  ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বি‌ভিন্ন দেশ থে‌কে এরই ম‌ধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী লন্ডনে অবস্থান করছেন।‌ তারা রাত জেগে দেশনেত্রীর অপেক্ষায় রয়েছেন । তিনি বলেন, ম্যাডাম অসুস্থ। তাছাড়া এতো নেতাকর্মী এয়ারপোর্টে উপস্থিত হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এসব বিবেচনায় যুক্তরাজ্য বিএন‌পির প্রস্তুতি সভায়  তা‌রেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সা‌থে আমরা তিনজন  ম্যাডামকে স্বাগত জানাতে এয়ারপোর্ট থাকবো।‌ ম্যাডামের শারীরিক অবস্থা বিবেচনায় যুক্তরাজ্য বিএ‌ন‌পির উদ্যোগে
সাংবাদিক ও সুধী সমাবেশের পরিকল্পনা রয়েছে। 

জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ সমন্বয়ক কামাল উদ্দিন বলেন, দীর্ঘদিনের দাবি ছিল ম্যাডামকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে। আমরা অত্যন্ত আনন্দিত যে দাবি পূরণ হচ্ছে। ‌ ম্যাডাম আসছেন। ‌ দোয়া করি সুস্থ হয়ে তিনি আবার যেন বাংলাদেশের মানুষের কল্যাণে,  স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ও মানুষের অধিকার প্রচেষ্টায় কাজ করতে পারেন।‌

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান