জয়পুরহাটে অবৈধ ইট ভাটায় অভিজান, ২ লাখ টাকা জরিমানা
জয়পুরহাট সদর উপজেলার অনুমোদনহীন একটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বিকেল উপজেলার পশ্চিম পুরানাপৈল এলাকার মেসার্স এআর ব্রিকস নামে এক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এআর ব্রিকস ইটভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। তাছাড়া ওই ইটভাটায় গাছ পোড়ানো হচ্ছিল। সেখানে অভিযান চালিয়ে ইটভাটার মালিকের দুই লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটার মালিক দেলোয়ার হোসেন ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ বলেন, জেলায় ৪৭টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৩০টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র নেই। এ ছাড়া সবগুলো ইটভাটার মধ্যে ৯টি ভাটার জেলা প্রশাসনের লাইনেন্স রয়েছে। দুটি ইটভাটার লাইসেন্স প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক