ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রির দায়ে জরিমানা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৮-১-২০২৫ বিকাল ৫:৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে লাইসেন্স ছাড়া এলপিজি গ্যাস বিক্রির দায়ে এক ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার ( ৮ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার বৈকুন্ঠপুর এলাকায় অভিযান চালিয়ে তালুকদার ফিলিং  স্টেশন  নামক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

রায়গঞ্জ উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছা: খাদিজা খাতুন উক্ত  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: খাদিজা খাতুন জানান, কর্তৃপক্ষকে একাধিকবার লাইসেন্স ছাড়া ফিলিং স্টেশন চালাতে নিষেধ করার পরেও নিষেধাজ্ঞা অমান্য করে আবারও লাইসেন্স ব্যাতিত অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডারে বিক্রির জন্য প্রস্তুত করা এবং বিক্রি করার অপরাধ পুনরায় করায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর অধীনে একটি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬