রায়গঞ্জে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক সেমিনার
সিরাজগঞ্জের রায়গঞ্জে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে রায়গঞ্জ পৌর সভা হলরুমে রায়গঞ্জ পৌর সভার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক খাদিজা খাতুন।
পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূঁইয়া'র সঞ্চালনায় উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ, রায়গঞ্জ পৌর বিএনপি'র সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ছাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল),
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাংবাদিক গোলাম মুক্তাদির, উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ, শ্রাবণ, সিমান্ত তালুকদার, রাফিউল ইসলাম হিমেল, রায়গঞ্জ পৌর সভার সকল কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তাদের শ্রেণিকক্ষে ফিরে যেতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ সময় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যায় ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে