সিংড়ায় কৃষকের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা
নাটোরের সিংড়ায় কৃষক মাসুদের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। চাঁদা না দেয়ায় ঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ করেছেন কৃষক মাসুদ।
ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের পিপুলশন গ্রামে। এদিকে দলিলী সম্পত্তির উপর তিন মাস আগে থেকে ঘর নির্মাণ করা অবস্থায় দাবিকৃত চাঁদা না দেয়ায় ঘর ভেঙ্গে দেয়া হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী মাসুদ। এতে তার প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে জানান তিনি।
এব্যাপারে সুবিচার চেয়ে সিংড়া থানা ও সিংড়া আর্মি ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন কৃষক মাসুদ।
জানা যায়, গত তিনমাস আগে কৃষক মাসুদ তার মামা আমদ আলীর কাছ থেকে পাওয়া ৫ কাঠা জায়গার উপর ঘর নির্মান শুরু করে। ১০টি পিলার বিশিষ্ট ৪ রুমের ঘর নির্মান শুরু করলে প্রতিপক্ষ আ: কাদের সহ তার লোকজন চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সম্প্রতি নূর মাষ্টার, বুলবুল মাষ্টার, লালুসহ আরো লোকজন মিলে পিলার সহ ঘর ভেঙ্গে দেয়।
অভিযুক্ত আ: কাদেররা দাবি করে বলেন, মানুষের চলাচলের রাস্তা দখল করে ঘর নির্মানের চেষ্টা করায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে তাদের ঘর ভেঙ্গে দিয়েছে। এখানে তার বিরুদ্ধে অভিযোগ সত্যি নয়।
ভুক্তভোগী কৃষক মাসুদ বলেন, চলাচলের রাস্তাটি অন্য। এখানে তার মামার দলিলি সম্পত্তি। পিপুলশন আশ্রয়কেন্দ্রে থাকার ঘর না পাওয়ায় তার মামার কাছ থেকে জমি নিয়ে ঘর নির্মানের কাজ শুরু করেন। তিনমাস পর ঘর ভেঙ্গে দেয়ার কারন তারা চাঁদা দাবি করছিলো আমি দিতে রাজি ছিলাম না।
এ বিষয়ে সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান