ধামাইনগরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
সিরাজগঞ্জের রায়গঞ্জে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ (ইউপি)।
এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, নাগরিক সেবা সহজিকরণ, দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষ রোপন এবং মশক নিধন কার্যক্রমের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইউপি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রোজিন পলাশ।
কর্মশালায় তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি'র সহ- সভাপতি কাজীমুদ্দিন বিশ্বাস কাজী, সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক ওহেদুল ইসলাম আয়দুল, সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্য, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকগন, ইমাম, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে