ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে জমি দখল


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৯-১-২০২৫ দুপুর ৪:২৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রশাসনকে  বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে একটি প্রতিষ্ঠানের জোরপূর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে ডীপলেড ঔষধ  কোম্পানির মালিক আব্দুল লতিফের বিরুদ্ধে। এ বিষয়ে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও বিবাদীপক্ষ তা অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রেখেছে বলে দাবি বাদীপক্ষের। 

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে জমির মালিক এস এম  জামালউদ্দিন পক্ষে মো: আব্দুর রব জানান, গত মঙ্গলবার বিকেলে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে  এসে তাদের চলিত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। তারা সেনাবাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে দেয়াল নির্মাণের কাজ চালাচ্ছে।

এর আগে বাংলাফুড এন্ড বেভারেজ লিমিটেড প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম জামালউদ্দিন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) আসিফ ইমাম এর কাছে এ ব্যপারে অভিযোগ করেছেন।

তিনি বলেন, জমিটি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে বর্তমানে মামলা চলছে। এ ব্যাপারে চূড়ান্ত নিস্পত্তি হওয়ার আগে আদালত উভয়পক্ষকেই ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববার রাতে প্রায় অর্ধশতাধিক ক্যাডার নিয়ে অমীমাংসিত জমিটি জোরপূর্বক দখল করে  সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করে  ডীপলেড ওষুধ কোম্পানির মালিক লতিফের লোকজন। এ নিয়ে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন গ্রামবাসী। তারা এ ব্যাপারে দ্রুত্ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

তিনি আরও বলেন, রবিবার রাতে সন্ত্রাসীদের জমি দখলে বাধা দিতে গেলে তাদের প্রতিষ্ঠানের লোকজনকে বাংলাফুড এন্ড বেভারেজ লিমিটেডের ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফাঁসানোর হুমকিও প্রদান করছে।

এ বিষয়ে ডীপলেড কোম্পানির চেয়ারম্যান হাবিবুর রহমানের মোবাইলে (০১৮১৯২২৭৭৬৭) একাধিকরার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা