গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু
গোপালগঞ্জের জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো- ইছাঘালী গ্রামের পলাশ শেখের ছেলে মাহিন শেখ (১৪) ও বুলবুল ফকিরের ছেলে বাধন ফকির (১৫)। তারা দুজনই স্থানীয় বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, শুক্রবার সকালে দিকে ইছাখালী-দুর্গাপুর সড়কের কালি মন্দির এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সাথে ধাক্কায় আহত হয় তারা। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুই জন স্কুল ছাত্র। তাদের কাছে মোটর সাইকেল লাইসেন্স ছিল না। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় তাদের মৃত্যু হয়। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন