জুড়ীতে আপন ভাইয়ের দায়ের কুপে যুবলীগ নেতার কব্জি বিচ্ছিন্ন
মৌলভীবাজার জেলার জুড়ীতে আপন ভাইয়ের দায়ের কুপে যুবলীগ নেতার কব্জি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। ঘটনাটি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ঘটেছে। এ ঘটনায় জাঙ্গালিয়া গ্রামের আছার উদ্দিনের বড় ছেলে শাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আছার উদ্দিনের বড় ছেলে শাহাব উদ্দিন ও ছোট ছেলে সামস উদ্দিনের মাঝে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ জায়গার মাটি ভরাট নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই শাহাব উদ্দিন ছোট ভাই সামস উদ্দিনকে ধারালো দা দিয়ে কুপ দেয়। দায়ের কুপে সামস উদ্দিনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আত্মীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার খবর পেয়ে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূইয়ার নির্দেশে ওসি তদন্ত জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আসামি শাহাব উদ্দিন কে গ্রেফতার করে।
জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সামস উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ