ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে মারামারি-ভাঙচুর, অনুষ্ঠান স্থগিতের কয়েক ঘণ্টা পর চালু


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১০-১-২০২৫ বিকাল ৫:২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে চেয়ার ছোড়াছুড়ি-মারামারি এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান স্থগিত করে দেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে উপজেলার রাজা টংকনাথের রাজবাড়িতে অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক সকালের সময়কে বলেন, মারামারি হয়নি, তবে কিছু দুষ্টু ছেলে চেয়ার ফিকাফিকি করেছে। আর অনুষ্ঠান সময়ের আগেই শেষ করে দিয়েছে। কেউ আহত হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ২ হাজার প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল 'ইত্যাদি' কর্তৃপক্ষ। কিন্তু অনুষ্ঠানে প্রায় ১ লাখ নারী-পুরুষ দর্শকদের সমাগম হয়। প্রবেশ পাস না পেয়ে হাজার হাজার দর্শক পাস ছাড়াই রাজবাড়ি মূল ফটকের সামনে ভিড় জমায় এবং অনুষ্ঠানের ভিতরে প্রবেশের চেষ্টা করে, এতে পুলিশ বাধা দিলে এক পর্যায়ে উত্তেজিত হাজার হাজার দর্শক পুলিশের বাধা উপেক্ষা করে মূল ফটক ভেঙে এবং সীমানা প্রাচীর টবগিয়ে ভিতরে প্রবেশ করে। এতে পুলিশের সাথে দর্শকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপরও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে এক পর্যায়ে সবার জন্য ভিতরে প্রবেশ উন্মুক্ত হয়ে যায়।

পরে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা আরো বাড়লে, ঠেলাঠেলি,চেয়ার ছোড়াছুড়ি-মারামারি ও ভাঙচুর শুরু হয়। কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে অনুষ্ঠান স্থগিত করে দেয়া হয়। এরপর অনুষ্ঠান শুরু করলে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ইত্যাদি কর্তৃপক্ষ ও স্থানীয় নেতারাও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। পরে ব্যর্থ হয়ে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত।

এদিকে এমন পরিস্থিতির জন্য দর্শকরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। ‘ইত্যাদি’ অনুষ্ঠানে যাওয়া সাহিন সরকার, আফসার আলীসহ কয়েকজন বলেন, আমরা ইত্যাদি অনুষ্ঠানে প্রবেশের পাস নিয়ে যাই। তারপরও আমাদের ভিতরে ঢুকতে চরম কষ্ট হয়েছে, প্রথম থেকেই কোনো নিয়ম-শৃঙ্খলা ছিল না। এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যই এমনটি হয়েছে।

অনুষ্ঠান বন্ধের ঘোষণায় ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না। আমি ব্যর্থ। দর্শকরা চলে যাওয়ার পর রাত ১০ টায় পুলিশ, সেনাবাহিনীর সদস্য, ভলেন্টিয়ার ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অল্প সংখ্যক দর্শকের উপস্থিতিতে ইত্যাদি অনুষ্ঠানের কয়েকটি পর্বের শুটিং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সক্ষম হয় হানিফ সংকেতসহ ইত্যাদির টিম।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির