তারুণ্যের উৎসব ২০২৫ এর সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
" এসো দেশ বদলাই পৃথিবী বদলাই " এই প্রতিপাদ্যকে ঘিরে ও নতুন দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের নির্দেশনা মতে জেলা প্রশাসন, মাগুরা ও জেলা ক্রিয়া অফিস মাগুরা এর আয়োজনে, তারুণ্যের উৎসব ২০২৫ এর সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২ মাস ব্যাপি তারুণ্যের উৎসবের মধ্যে সাইক্লিং প্রতিযোগিতাটি ছিলো অন্যতম। সাইক্লিং প্রতিযোগিতায় লাল,নীল, সবুজ, হলুদ ও বেগুনি নামকরণ করে মোট ৫ দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে ১৫ জন করে প্রতিযোগি থাকে যারা মাগুরার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী। ১০-১-২০২৫ ( শুক্রবার) সকাল ৮ ঘটিকায় জেলা স্টেডিয়াম চত্বর ভ্যানু করে মাগুরা জেলা প্রশাসক মো অহিদুল ইসলাম সাইক্লিং প্রতিযোগিতার শুভ উদ্ভোদন ঘোষণা করেন। উদ্ভোদনের পূর্বে সকল প্রতিযোগির মাথায় দলের নির্ধারিত ব্যাচ পরিয়ে দেন যেটি ছিলো সামাজিক প্রচারণা মূলক কিছু তথ্য। এবং তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন ও তারা যেন তাদের নির্ধারিত গন্তব্যে সঠিকভাবে পৌঁছাতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন এই জেলা প্রশাসক। সাইক্লিং প্রতিযোগিতার রুট ছিলো জেলা স্টেডিয়াম চত্বর থকে শুরু করে মাগুরা ভায়না মোড় - মীরপাড়া মোড় -মোহাম্মদপুর রোড -দলহরা মোড় পর্যন্ত। ৮ কিলোমিটার সাইক্লিং প্রতিযোগিতায় ৫ টি দল থেকে ১ জন করে মোট ৫ জনকে বিজয়ী ঘোষণ করেন। বিজয়ীরা হলেন, ১.মোঃ রায়হান হোসেন, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট (লাল)। ২.মোঃ সালেহীন, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা (নীল)।৩.মোঃ নিয়াম বিশ্বাস, এজি একাডেমি স্কুল (সবুজ)। ৪.মোঃ শাহরিয়ার হাসনাত, পুলিশ লাইন স্কুল (হলুদ)।৫. সুদীপ কর্ম রায় শুভ,পুলিশ লাইন স্কুল, (বেগুনি)। সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, এডিসি মোঃ আব্দুল কাদের, ক্রিয়া অফিসার অনামিকা দাশ সহ আরো অনেকেই। বিজয়ী প্রতিযোগি ছাড়া বাকিদের পুরষ্কার না থাকলেও সকলকে সান্তনা পুরষ্কার দিওয়ার কথা জানিয়েছেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied