রায়গঞ্জে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ উচ্ছেদের দাবিতে অভিযোগ
রায়গঞ্জে সরকারি রাস্তায় অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। অবৈধভাবে নির্মাণ করা স্থাপনাটি উচ্ছেদের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।
গত বুধবার রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন কবিরের নিকট গণ স্বাক্ষরিত অভিযোগ পত্রটি দায়ের করেন উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের ভরমোহনী গ্রামের বাসিন্দারা।
অভিযোগ সূত্রে জানাযায়, সলঙ্গা থানার ভরমোহনী মধ্যপাড়া গ্রামের সলঙ্গা ফাজিল সিনিয়র মাদ্রাসার মোড়ে পাকা রাস্তার পাশে জহুরুল ইসলাম, আব্দুল আলীম, নাসির উদ্দিনসহ কয়েকজন অবৈধ ভাবে ১৪ টি স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছে। স্থাপনাটি নির্মাণ করায় রাস্তাটি সংকুচিত হয়ে পড়েছে। যার কারণে প্রায়ই দুর্ঘটনা সহ পথচারীদের মারাত্বক ভাবে বিঘ্নতা ঘটছে।
এ ব্যপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হুমাসয়ন কবির জানান, এ ব্যপারে লিখিত অভিযোগ পেয়েছি। রাস্তাটি পূণরায় মাপ দিয়ে দেখে ঘরগুলো সরকারি রাস্তার ভিতরে পড়ে থাকলে তা অবশ্যই উচ্ছেদ করা হবে।
প্রসঙ্গত, রাস্তা থেকে ঘরগুলো উচ্ছেদের জন্য গত ২ সেপ্টেম্বর সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খানের তত্বাবধানে সেনাবাহিনীর উপস্থিতিতে রাস্তাটি সার্ভেয়ার দিয়ে মেপে ৭ দিনের মধ্যে রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান করেন। নাহিদ হাসান খানের বদলি জনিত কারনে অন্যত্র চলে যাওয়ায় উচ্ছেদ কার্যক্রম স্থগিত হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে