পটুয়াখালীতে শত শত ওলামা মাশায়েকদের বিক্ষোভ মিছিল
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত শুরায়ী নেজামের সাথীদের হত্যা হামলাকারী সাদ পন্থী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি কার্যকর করার দাবীতে পটুয়াখালীতে ওলামা মাশায়েক তাবলীগের সাধারন সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(১০ জানুয়ারী) শুক্রবার জুম্মা বাদ পটুয়াখালী মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দীর্ঘ প্রায় দুই কিঃ সড়ক প্রদক্ষিন করে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে গিয়ে মিছিল শেষ হয়। সেখানে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড জেলার সভাপতি আউলিয়াপুর ইসলামিয়া হোসাইনিয়া মাদরাসা কমপ্লেক্সের পরিচালক মাওলানা আবুল কাসেম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং ভ্রান্ত সা'দপন্থীদের তাবলীগ নামের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষনা করতে হবে, যারা খুনী তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, পটুয়াখালীর মারকায মসজিদসহ দেশের সকল মসজিদে সা'দ পন্থীদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে, টঙ্গীর ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদ কখনোই তাদের কোন কার্যক্রম পরিচালনা করতে দেওয়া যাবে না ও দিল্লির ভ্রান্ত মৌলভী সা'দকে কখোনোই বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। পাঁচ দফা দাবী ঘোষনা করেন
জমিয়তে ওলামায়ে ইসলামী বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুল হক কাওসারী।
এ সময় আরো বক্তব্য রাখে জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলা মো. আবু সাঈদ, মাওলানা মো. আব্বাস আলী, মাওলানা মোতাহার উদ্দিন, মারকাস মসজিদের ইমাম, মাওলানা সাইদুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মো. সাব্বির আহমেদ প্রমুখ ওলামা মাশায়েক।
বক্তারা অবিলম্বে টঙ্গীর ময়দানে হামলাকরে ৪ জন মুসুল্লিকে হত্যা ও শতাধিক জনকে আহত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃস্টান্তমূলক শাস্তির দাবীর পাশাপাশি সন্ত্রাসী মুসলিম অনৈক্য সৃস্টিকারী ইসরাইল ও ভারতের দালাল সাদপন্থীদের নিষিদ্ধ করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবী করেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত